আবারও বাড়লো পেঁয়াজের ঝাঁঝ। প্রতি কেজি ২৩০ থেকে ২৪০ টাকা।

কারওয়ান বাজার প্রতিনিধিঃ 
বাংলাদেশে পেঁয়াজ সঙ্কটের ইঙ্গিত পাওয়া গিয়েছিল গত মাসের গোড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মন্তব্যে।
ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের ওপর দিল্লিতে এক সভায় কিছুটা রসিকতার সুরেই তিনি বলেছিলেন, "হঠাৎ করে আপনারা বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছেন। এতে আমরা একটু সমস্যায় পড়েছি। আমি রাঁধুনিকে বলে দিয়েছি পেঁয়াজ ছাড়া রান্না করতে।"
তারপর থেকেই পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। কেজি-প্রতি ২০০ টাকা হওয়ার পর অনেক পরিবারই পেঁয়াজের ব্যবহার অনেক কমিয়ে দিতে বাধ্য হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পেঁয়াজের কেজি ২০০ টাকা পর্যন্ত থাকলেও। শুক্রবার সকালে সেটা ২০০ ছাড়িয়ে ২৩০ থেকে ২৪০ টাকায় পরিণত হয়েছে। এতে নতুনভাবে সাধারণ মানুষের বেড়েছে ভোগান্তি। 
অনেকে তো আবার বলছে পেঁয়াজ ছাড়াই রান্না করার কথা।
আর কারওয়ান বাজার ঘুরে আসার পর এমনটাই জানিয়েছে আামাদের প্রতিনিধি।  

এ বিষয়ে ওবায়দুল কাদেরের মন্তব্যঃ    দেশের বাজারে পেঁয়াজের মূল্যবৃদ্ধির পর মুখ খুললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিন্ডিকেটের কারণে পেঁয়াজের বাজারে এই অবস্থা বলে জানিয়ে তিনি বলেছেন, শিগগিরই পেঁয়াজের দাম কমে যাবে। কারণ বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আসছে বাংলাদেশে।
আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পেঁয়াজের দাম যারা বাড়িয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে এবং চিহ্নিত করা হলে তারা অবশ্যই সাজা পাবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, সিন্ডিকেটের কারণে পেঁয়াজের বাজারে এই অবস্থা হয়েছে। এছাড়া যাদের কারণে পেঁয়াজের দাম বেড়েছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। চিহ্নিত হলে অবশ্যই সাজা পাাবে তারা।


               

Post a Comment

1 Comments

  1. ভাবতাচি বিয়েতে ১বস্তা পেয়াজ যৌতুক নিমু

    ReplyDelete